শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানী ঢাকায় হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে

রাজধানী ঢাকায় হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ঝিরঝিরে বৃষ্টির ধারা ঢাকাকে যেন শীতল ছায়ায় ঢেকেছে। গত কয়েকদিনে সূর্যের তীব্র তাপে অস্বস্তিতে পড়া মানুষগুলোর মন ভিজছে শরতের ইলশেগুঁড়ি বৃষ্টিতে। শহুরে জীবনে যেন এ এক পলক স্বস্তি।
সোমবার রাজধানী ঢাকায় হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে। এ বৃষ্টি সারাদিন অব্যাহত থাকার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কোথাও গুঁড়িগুঁড়ি কোথাও বা মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে জনজীবনে যে অস্বস্তি তৈরি করছিল, তা কিছুটা কমতে শুরু করেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কয়েক দফা হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এ সময়ে ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া বিভাগ সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে । এ সময়ে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।

এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে ঢাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য-বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টি বেড়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com