শিরোনাম :
শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ

দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ

নিজস্ব প্রতিবেদক:
দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ। মণ্ডপে মণ্ডপে চলছে পূজা অর্চনা। দেশের বিভিন্ন স্থানে হচ্ছে কুমারী পূজা। অষ্টমীর মূল আকর্ষণ মূলত এটিই।
সোমবার রাজধানীসহ সারাদেশের পূজামণ্ডপগুলোতে পূজা-অর্চণার মাধ্যমে উদযাপিত হচ্ছে মহাঅষ্টমী। করোনার কারণে গত দুই বছর রাজধানী ঢাকায় কুমারী পূজা হয়নি। এবার সকাল ১১টা রাজধানীর রামকৃষ্ণ মিশনে সেই কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

শাস্ত্রমতে, দেবীকে আসন, বস্ত্র, পুষ্পমাল্য এ ধরনের ষোল উপাদান (ষোড়শ উপাচার) দিয়ে মহাঅষ্টমীর পূজা-অর্চনা করা হয়। প্রত্যুষে ত্রিনয়নী দেবীর চক্ষুদান করা হয়। এই দিনে মহিষাসুরকে বধ করে দেবী বিজয় লাভ করেছিলেন।

পাঁচ দিনের এ উৎসবকে ঘিরে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এখন উৎসব আমেজ বিরাজ করছে। রাজধানীজুড়ে আজ মেঘের ঘনঘটা থাকলেও উৎসবের তৃতীয় দিনেও মণ্ডপগুলোতে ভক্ত, পূজারী ও দর্শনার্থীদের ভিড় দেখা যায়।

মহাসপ্তমীর দিনে গতকাল সকালে মণ্ডপে মণ্ডপে ত্রিণয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। সকাল ৯টা ৫৭ মিনিটে শুরু হয় দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদি কল্পরাম্ভ। এরপর দেবীর সপ্তমীবিহীত পূজা শেষে আয়োজন করা হয় পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ আরতি।

অনেক মণ্ডপেই ছিল আরতি, স্বেচ্ছায় রক্তদান, দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ, নৃত্যনাট্য, ভক্তিমূলক সঙ্গীত, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য আয়োজনও। সারা দেশের মতো রাজধানী ঢাকার পূজামণ্ডপগুলোও এ দিন ঢাক-ঘণ্টার বাদ্য-বাজনা আর ভক্তদের পূজা-অর্চনায় মুখর হয়ে ওঠে।

আগামীকাল মহা নবমী এবং বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com