শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘মনের মাঝে নামটা লিখে নাও’

‘মনের মাঝে নামটা লিখে নাও’

বিনোদন প্রতিবেদক:

ত্রিকোণ প্রেমের গল্পে নির্মিত চিত্রনায়ক আদর আজাদ, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও শিপন মিত্র অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি শুক্রবার (৭ অক্টোবর) দেশজুড়ে প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা।
তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘মনের মাঝে নামটা লিখে নাও’ শিরোনামের নতুন একটি গান। এতে ফুটে উঠেছে শিপন মিত্র ও মাহিয়া মাহির রসায়ন। সঞ্জীবন চক্রবর্তীর কথায় গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ জসিউর রহমান সেতু ও বিন্দিয়া খান। গানটির সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

এ প্রসঙ্গে শিপন বলেন, গানের কথাগুলো অসাধারণ। কথার সঙ্গে মিল রেখে নানন্দিক একটি ভিডিও নির্মিত হয়েছে। আশা করি, গান-ভিডিও সবার হৃদয় ছুঁয়ে যাবে। সিনেমার গল্পটিইও চমৎকার। সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ থাকবে।

নিটোল প্রেমের গল্পের এই সিনেমায় মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। লাভলী চরিত্রে মাহিয়া মাহি। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।

জাহিদ হাসান অভির দি অভি কথাচিত্র পরিবেশিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এর গান লিখেছেন সুদীপ কুমার দীপ, এ মিজান ও সঞ্জীবন চক্রবর্তী। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ইমন সাহা।

গানের সঙ্গীত করেছেন জেকে মজলিশ, বেলাল খান ও রেজওয়ান শেখ এবং গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, ইলিয়াস হোসাইন, সায়েরা রেজা, মোহাম্মদ জসিউর রহমান সেতু ও বিন্দিয়া খান। সিনেমাটির লাইন প্রযোজক হিসেবে আছেন ইমদাদুল ইসলাম যিকরান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com