শিরোনাম :
গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘উসকানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে নিপুণ রায়ের বিরুদ্ধে থানায় জিডি

‘উসকানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে নিপুণ রায়ের বিরুদ্ধে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক:

ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি জাহাঙ্গীর শাহ খুশি জিডি (সাধারণ ডায়েরি) করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, নিপুণ রায়ের বিরুদ্ধে আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি একটা জিডি করেছেন। সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বুধবার রাত ৯টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন নিপুণ রায় চৌধুরী। সেখানে তিনি লেখেন, ‘দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি নাগরমহল ঘাটে মা দেবীদুর্গার বিসর্জনে বাধা প্রদান করেছেন; যা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।’

এর কয়েক মিনিট আগে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে কেউ নিরাপদ না।’ প্রায় ৯ মিনিট তিনি আওয়ামী লীগের সমালোচনা করেন।

এ বিষয়ে আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি সংবাদমাধ্যমকে বলেন, ‘নিপুণ রায়ের অভিযোগ ডাহা মিথ্যা। আমি শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছি। বুধবার রাতে আমি নিজে উপস্থিত থেকে প্রতিমা বিসর্জনে সহায়তা করেছি। রাজনীতিতে মতবিরোধ থাকতে পারে; এজন্য ধর্মকে ব্যবহার করে উস্কানি দেওয়া মেনে নেওয়া যায় না। আমি এর তীব্র নিন্দা জানাই। বৃহস্পতিবার এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com