শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শৈলকুপায় জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর শ্বাশুড়ী মারাত্মক জখম,হাসপাতালে ভর্তি

শৈলকুপায় জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর শ্বাশুড়ী মারাত্মক জখম,হাসপাতালে ভর্তি

 

শারমিন আরা, ঝিনাইদহ প্রতিনিধি:

শৈলকুপায় জামাই কর্তৃক শাশুড়ী ও শ্বশুর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। লাঠি ও বাটাম দিয়ে তাদেরকে পিটিয়ে জখম করেছে জামাই। ঘটনাটি ঘটেছে কৃপালপুর গ্রামে। জানা যায়, কৃপালপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী সাজেদা প্রবাসে (লেবানলে) প্রায় ৪ বছর আগে মৃত্যুবরণ করেন। এরপর নজরুল ইসলাম বছর দুয়েক আগে পুনরায় মাগুরা শ্রীকান্তপুর গ্রামের শাহানাজকে বিয়ে করেন। এ সংসারে হোসাইন নামে একটি পুত্র সন্তান জন্ম নেয়। এরপর থেকে শুরু হয় নজরুল ইসলামের মেয়ে রোজিনা ও জামাই মশিয়ারের সাথে পারিবারিক ঝামেলা। নজরুল ইসলাম জানান, মেয়ে ও জামাই দীর্ঘদিন যাবৎ তার বাড়িতেই বসবাস করে আসছে। তার স্ত্রী মারা যাওয়ার পর তার জমিজমা ও অর্থ সম্পত্তি মেয়ে জামাই ভোগ করতে থাকে। এমতাবস্থায় তিনি পুনরায় বিয়ে করায় সে সংসারে পুত্র সন্তান জন্ম নেয়ায় মেয়ে জামাই ক্ষুব্ধ হয়। এরপর থেকেই একের পর এক ঝামেলা চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার সকালে গরুর গোয়ালে মোটরের মাধ্যমে পানি দেয়া নিয়ে মেয়ে জামাই এর সাথে তার ও তার স্ত্রীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জামাই মশিয়ার বাটাম ও লাঠি দিয়ে শ্বশুর নজরুল এবং শ্বাশুড়ী শাহানাজকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। এসময় দুধের শিশুকেও মেরে ফেলার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করে। জামাই মশিয়ার রহমান বলেন, শ্বশুর ও শাশুড়ী তার স্ত্রী ও মেয়ের নামে চারিত্রিক দোষারোপ করায় তিনি মারধর করেছেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com