শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর নীলক্ষেতে ভাঙা হচ্ছে অবৈধ দোকান

রাজধানীর নীলক্ষেতে ভাঙা হচ্ছে অবৈধ দোকান

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নীলক্ষেত রোড সাইড মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মার্কেটের ১৪৮টি দোকান ভাঙা হবে। সেই সঙ্গে ভাঙা হবে নিচতলার নকশাবহির্ভূত পেছনের অংশ এবং ফুটপাতের ওপর গড়ে তোলা কার্নিস।

আজ রবিবার দুপুর ১২টায় উচ্ছেদ অভিযান শুরু হয়।

যার কারণে বৈধ দোকানগুলোও বন্ধ রাখা হয়েছে। ঠিক কবে নাগাদ ভাঙা অংশ সংস্কার করে দোকান করা যাবে তা অনিশ্চিত হয়ে পড়েছে বলে দোকানিরা জানিয়েছেন। আগামীকাল সোমবারও অভিযান পরিচালনার কথা রয়েছে।
ছবির মার্কেটের উপরের দুইতলা ভেঙে ফেলা হবে। ছবির মার্কেটের উপরের দুইতলা ভেঙে ফেলা হবে।

ডিএসসিসি জানিয়েছে, আজ প্রথম দিনের মতো অভিযান পরিচালনা করবেন দক্ষিণ সিটি করপোরেশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। এছাড়াও পরবর্তীদিন অভিযান চালাবেন এক্সিকিউটিভ ম্যাসিস্ট্রেট আফিফা খান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, অবৈধ দোকানগুলো ভাঙার জন্য আজকে অভিযান শুরু হলো। আগামীকালও অভিযান অব্যাহত থাকবে। কবে নাগাদ পরিপূর্ণভাবে অবৈধ স্থাপনা গুলোর আবর্জনা অপসারণ করা যাবে সেটি এখন বলা যাচ্ছে না।

ক্ষতিগ্রস্ত দোকানিদের জন্য কোনো ব্যবস্থা নেবে কিনা সিটি কর্পোরেশন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার দায়িত্ব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা। বাকি বিষয় সিটি কর্পোরেশন জানে।

জানা যায়, মার্কেটটির দ্বিতীয় ও তৃতীয় তলার নকশাবহির্ভূত এসব দোকান বরাদ্দের নামে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। বারবার উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে ভাঙা যায়নি এসব দোকান। সবশেষ সিটি করপোরেশন এগুলো ভাঙার উদ্যোগ নেয়।

দেখা যায়, দ্বিতীয় এবং তৃতীয় তলার পাশাপাশি মালামাল সরিয়েছেন নিচ তলার দোকানিরাও। এ বিষয়ে দোকানিরা জানান, নিচতলার পেছনের কিছু অংশ ভাঙা হবে। এছাড়াও সামনে প্রায় চার ফুট কার্নিস ভাঙা হবে বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।

দোকানিদের দাবি, সিটি করপোরেশন অনেকটা জেদের বশেই দোকানগুলো ভাঙছে। এর কারণে বিনিয়োগকারীদের মোটা অঙ্কের আর্থিক ক্ষতির পাশাপাশি অনেকের ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com