শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আইনজীবী হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আইনজীবী হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় শিক্ষানবিশ আইনজীবী মো. আব্দুর বারী চাঁন মিয়া হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী মো. রঞ্জন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১২। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কলোনি চকফরিদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রঞ্জন ওই এলাকার আব্দুর রশিদ প্রামানিকের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া রঞ্জন আইনজীবী চাঁন মিয়া হত্যার মূল পরিকল্পনাকারী। মামলার এজাহারে তার নাম না থাকলেও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনিই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এছাড়া গ্রেফতার রঞ্জনের বিরুদ্ধে চারটি হত্যা ও একটি অস্ত্র মামলা চলমান আছে। তিনি এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী।

বগুড়া র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম রবিবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আইনজীবী আব্দুল বারী চাঁন মিয়াকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রহিম, সাকিব ও শফিকুলসহ আরও বেশ কয়েকজন সরাসরি অংশ নেন। তারা চাঁন মিয়াকে ধারালো লোহার কুড়াল দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যান। এ ঘটনার পরেই র‌্যাব আসামিদের ধরতে মাঠে নামে।

একপর্যায়ে আব্দুর রহিম ও সাকিবের মুঠোফোন নম্বর বিশ্লেষণ করে দেখা যায় চাঁন মিয়াকে হত্যার মূল পরিকল্পনা করেন রঞ্জন। দীর্ঘদিন চাঁন মিয়ার সাথে তার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে তিনি তার চাচা শ্বশুর রহিম ও শ্যালক সাকিবকে এ হত্যাকাণ্ডে সংগঠিত করার নির্দেশ দেন। এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড।

ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আরও জানান, রঞ্জনকে চাঁন মিয়া হত্যায় গ্রেফতার দেখিয়ে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও হত্যার ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের কলোনি চকফরিদ এলাকায় শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারী চাঁনের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। ওইদিন তার স্ত্রী রুনা মাহামুদ বাদী হয়ে আব্দুর রহিম, শফিকুল ও সাকিবের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। চারদিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। আব্দুল বারী চাঁন ওই এলাকার চকফরিদের মৃত কবেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com