শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর সোহরাওয়ার্দী সমাবেশে ঢাবি ছাত্রলীগের সঙ্গে যুবলীগের সংষর্ষ, আহত ১০

রাজধানীর সোহরাওয়ার্দী সমাবেশে ঢাবি ছাত্রলীগের সঙ্গে যুবলীগের সংষর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক :

উদ্যানে মহাসমাবেশে যুবলীগের নেতাকর্মীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ঢাবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মাস্টার দা সূর্য সেন হল ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের অন্তত ১০ কর্মী আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি-সংলগ্ন গেটে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে মাস্টার দা সূর্য সেন হলের অভি নামে এক শিক্ষার্থীর হাত ভেঙে গেছে। মার্কেটিং বিভাগের তুষার হাসান নামে আরেক জনের পা মচকে গেছে। অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের সবুজ আলম এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের জাওয়াদ ও সোপান নামে আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহত বাকি শিক্ষার্থীদের নাম জানা যায়নি।

জানা গেছে, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসমাবেশে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে পৌঁছান। এ সময় উদ্যানের ভেতরে থাকা যুবলীগের নেতাকর্মীরা তাঁদের ভেতরে ঢুকতে বাধা দিলে দুই সংগঠনের নেতাকর্মীর মধ্যে হাতাহাতি হয়।

এরপর কোনোভাবে সনজিত ও সাদ্দাম ভেতরে প্রবেশ করেন। তাঁরা ভেতরে যওয়ার পর ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে থেকে ফিরে আসার সময় তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে যুবলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত হন।

তবে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ঢাবি ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। তিনি বলেন, অনেক মানুষের যখন সমাগম হয়, তখন স্বাভাবিকভাবেই কিছুটা জটিলতা সৃষ্টি হতেই পারে। একে সংঘর্ষ বলা যায় না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com