শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বন্দরের মধ্যরাতে পণ্য পাচার, আটক ৬

বন্দরের মধ্যরাতে পণ্য পাচার, আটক ৬

মোঃ ইব্রাহিম শেখ চট্টগ্রাম ব্যুরো:চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজে ডলারের বিনিময়ে
গ্যাস সিলিন্ডার, অবৈধ মোবাইল সিম কার্ড ও অন্যান্য পণ্য শুল্ক ফাঁকি দিয়ে পাচার করার সময় ছয়জনকে আটক করেছে
কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ডিজেল, বিদেশি সিগারেট জব্দ করা হয়।
শুক্রবার রাতে বন্দরের বহিঃনোঙরে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া
কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে অবস্থানরত ‘এমভি বাও ইউ’ নামক বিদেশি জাহাজে শুল্ক ফাঁকি
দিয়ে খাদ্যদ্রব্য, গ্যাস সিলিন্ডার ও মোবাইল সিম কার্ড ডলারের বিনিময়ে পাচার করছিল। গোপন সংবাদ থাকায় গতকাল
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দরের বহিঃনোঙরে অভিযান পরিচালনা করা হয়। এসময় জাহাজটির পাশে একটি
স্পিড বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে বোটটি ধাওয়া করে আটক করা হয়। পরে বোটে থাকা ছয়জন ব্যক্তিকে
তল্লাশি করে প্রায় দেড় লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা, ৬৪০ লিটার ডিজেল, ১ হাজার শলাকা বিদেশি সিগারেট, ৭ টি
মোবাইল সেট ও পাচার কাজে ব্যবহৃত স্পীড বোটটি জব্দ করা হয়।
খন্দকার মুনিফ তকি সিভয়েসকে বলেন, চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর
প্রয়োজনীয় উপকরণ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমোদিত এজেন্সির মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে। তবে কিছু অসাধু
ব্যবসায়ী বা চোরাকারবারীরা কোন এজেন্সি বা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি
জাহাজে গ্যাস সিলিন্ডার, অবৈধ মোবাইল সিম কার্ড ও অন্যান্য পণ্য শুল্ক ফাঁকি দিয়ে জাহাজে পাচার করে আসছে।
এই সুযোগ নিয়ে প্রায়শই বিভিন্ন জাহাজে চুরি ও ডাকাতির ঘটনাও ঘটে থাকে। এতে করে বিশ্বের বিভিন্ন দেশে চট্টগ্রাম বন্দর
ও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। আটক ৬ ব্যক্তি ও জব্দ করা মালামাল পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com