শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুর আলফাডাঙ্গায় তক্ষক উদ্ধার করে অবমুক্ত

ফরিদপুর আলফাডাঙ্গায় তক্ষক উদ্ধার করে অবমুক্ত

 

ফরিদপুর প্রতিনিধি :

রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে দেশজুড়ে কয়েকটি সংঘবদ্ধ চক্র এখন তক্ষকের পিছু ছুটছে। এতে বিলুপ্ত হচ্ছে বিরল প্রজাতির এই প্রাণীটি।

এমনই একটি কথিত কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার করে অবমুক্ত করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে থানা চত্বরে পুলিশ ও বনবিভাগের উপস্থিতিতে উদ্ধারকৃত তক্ষকটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন, প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।
এর আগে গত মঙ্গলবার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের তিতুরকান্দী গ্রামের জাহিদ শেখের বাড়ির সামনে থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক মো. কাদের শেখ, উপসহকারী পরিদর্শক খায়রুল আলম ও অর্জুন বর সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করেন।

বনবিভাগের কর্মকর্তা শেখ লিটন বলেন, তক্ষক গিরগিটি প্রজাতির নির্বিষ নিরীহ বন্যপ্রাণী। সাধারণত পুরাতন বাড়ির ইটের দেয়াল, ফাঁক-ফোকর ও বয়স্ক গাছে এরা বসবাস করে। কীটপতঙ্গ, টিকটিকি, ছোট পাখি ও ছোট সাপের বাচ্চা খায় এরা। আইইউসিএনের লাল তালিকা অনুযায়ী এটি বিপন্ন বন্যপ্রাণী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, বর্তমানে তক্ষকের দাম ও তক্ষক দিয়ে তৈরি ওষুধ নিয়ে ব্যাপক গুজব ছড়ানো হয়েছে। আর গুজবে বিশ্বাস করে এক শ্রেণির লোক রাতারাতি ধনী হবার স্বপ্নে তক্ষক শিকারে নেমেছে। এসব অসাধু ব্যক্তির জন্য দেশের জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। প্রাণীগুলো রক্ষায় সবাইকে এগিয়ে আসা দরকার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com