শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারীদের অপহরণ করে, নগ্ন ছবি তুলে মুক্তিপণ দাবিই তাদের নেশা

নারীদের অপহরণ করে, নগ্ন ছবি তুলে মুক্তিপণ দাবিই তাদের নেশা

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় অপহরণ করে বিভিন্ন নারীদের সঙ্গে অশ্লীল ছবি তুলে মুক্তিপণ দাবি করায় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে শহরের পাটালির মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শহরের পাটালির মোড় এলাকায় আব্দুর রহিমের ছেলে দুলাল হোসেন, লুৎফর রহমানের ছেলে ইমরান হোসেন হিরা, সদর উপজেলার কাঠ খৈইর এলাকার তাহের আলীর ছেলে হুজুর আলী, হাট-নওগাঁ এলাকার আক্তারুল জামানের ছেলে মেহেদী হাসান রনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ১১টার দিকে ভুক্তভোগী আব্দুস সামাদকে জমির কাগজ দেখানোর নাম করে দুলাল হোসেন ও হুজুর আলী ওরফে ভুনা উভয়েই মিলে অপহরণকারী দুলালের বাসায় নিয়ে আসেন। এরপর ভুক্তভোগীকে নারীর সঙ্গে অশ্লীল ছবি তুলে ও ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায়র নামে তার কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর মুক্তিপণ হিসেবে ভুক্তভোগী তার পরিবারের কাছে ফোন দিয়ে ৭৫ হাজার টাকা নিয়ে অপহরণকারীদের দেন তিনি। পরে অপহরণকারীরা আরো ৭৫ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে অপহরণকারী দুলালের বাসায় আটকে রাখেন তাকে।

আরো জানানো হয়, এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে মূলহোতাসহ চার অপহরণকারীকে গ্রেফতার করে। এ সময় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

গ্রেফতার চারজন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে অপহরণ করে দুলাল হোসেনের ভাড়া বাসায় আটকে রেখে বিভিন্ন মেয়েদের সঙ্গে অশ্লীল ছবি তুলে মুক্তিপণ আদায় করতো। এই সিন্ডিকেটের সদস্য সংখ্যা ৮-১০ জন। এর নেতৃত্বে রয়েছে মূলহোতা দুলাল হোসেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com