শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কোয়ান্টামে নারী রক্তদাতা সাড়ে ৪৭ হাজার

কোয়ান্টামে নারী রক্তদাতা সাড়ে ৪৭ হাজার

নিজস্ব প্রতিবেদক:
গত ২২ বছরে কোয়ান্টাম ল্যাবে প্রায় সাড়ে ৪৭ হাজার নারী রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। পুরুষের পাশাপাশি নারী রক্তদাতাদের এমন অংশগ্রহণ দেশের আট থেকে ১০ লাখ ইউনিট রক্তের চাহিদা মেটাতে ব্যাপক ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে কোয়ান্টাম আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল স্বেচ্ছা রক্তদাতাদের শ্রদ্ধা জানিয়ে বলেন, রক্তদানের মাধ্যমে স্বেচ্ছা রক্তদাতারা একজন মানুষকে নতুন জীবন দান করছেন। অন্যের শরীরে বহন করা সেই রক্তের মধ্যেই তারা দীর্ঘদিন বেঁচে থাকবেন।

ব্যাংকিং অ্যান্ড ট্রেনিং কনসালটেন্ট অর্থনীতিবিদ বাবু সুকুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রম কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক (মোটিভেশন) এম রেজাউল হাসান।

 

অনুষ্ঠানে আলোচকরা জানান, কোয়ান্টাম ল্যাবে বিভিন্ন সময়ে রক্ত দিয়েছেন এ পর্যন্ত এমন নারী ডোনারের সংখ্যা প্রায় ৪৭ হাজার ৬৬১ জন। এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৭৬ হাজার ৩৬৫ জন নারীকে ৫ লাখ ৩৭ হাজার ৫৮২ ইউনিট রক্ত সেবা দিতে পেরেছে কোয়ান্টাম। এছাড়া ২ লাখ ৪৫ হাজার ৪৭৮ জন শিশুকে ৩ লাখ ২৭ হাজার ৯৮৪ ইউনিট রক্ত দিয়ে সেবা দেয়া হয়েছে।

শিশু ও নারী থ্যালাসেমিয়া রোগীর মধ্যে বিভিন্ন সময়ে প্রায় ৪৫ হাজার ৩৮১ জন শিশু এবং ১৪ হাজার ৩০৭ জন নারী থ্যালাসেমিয়া রোগী রক্ত সেবা নিয়েছেন। এর মধ্যে গত দুই বছরে ২ হাজার ৩৩৭ জন শিশু ও ১ হাজার ১০১ জন নারী নির্ধারিত দিন পরপর নিয়মিত সেবা নিতে পেরেছেন।

অনুষ্ঠানে কমপক্ষে ৩ বার, ১০ বার অথবা ২৫ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন এমন তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সনদপত্র, আইডি কার্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষে অনুভূতি বর্ণনা করেন ডা. সারিয়া তাসনি এবং নিয়মিত রক্তগ্রহীতাদের মধ্য থেকে অনুভূতির কথা জানান থ্যালাসেমিয়া রোগী মাইশা বিনতে সাহাদাৎ।

প্রসঙ্গত, ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় দুই দশকের যাত্রায় কোয়ান্টাম গড়েছে প্রায় সাড়ে ৪ লক্ষ স্বেচ্ছা রক্তদাতার সুসংগঠিত ডোনার পুল। এর মধ্যে অর্ধ লক্ষাধিকই নিয়মিত রক্তদাতা। এ পর্যন্ত প্রায় সাড়ে ১৪ লক্ষাধিক ইউনিট রক্ত ও রক্ত উপাদান সরবরাহ করেছে মানবিক এ সংগঠন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com