শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যশোর শাহজাদপুর সীমান্তে মাটিতে পুঁতে রাখা ৮০ পিস স্বর্ণের বার উদ্ধার

যশোর শাহজাদপুর সীমান্তে মাটিতে পুঁতে রাখা ৮০ পিস স্বর্ণের বার উদ্ধার

যশোরপ্রতিনিধি:

যশোরের শাহজাদপুর সীমান্ত থেকে ৮০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এ ঘটনায় যশোরের চৌগাছা থানায় দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ৩১০ গ্রাম।

শনিবার সন্ধ্যায় চৌগাছা থানার কাশিপুর-শাহজাদপুর সড়কের পাশে একটি মরিচ ক্ষেতের মধ্যে মাটিতে পুঁতে রাখা অবস্থায় স্বর্ণের এই চালান উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী রাত সাড়ে ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে চৌগাছা থানার শাহজাদপুর সীমান্তে নিয়ে যাবে।
এ ধরনের সংবাদের ভিত্তিতে কাশিপুর-শাহজাদপুর সড়কের পাকা রাস্তার পাশে একটি মরিচ ক্ষেতে অভিযান চালিয়ে দুজন সন্দেহভাজন কৃষককে গতিরোধ করলে তারা ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই মরিচ ক্ষেতের মধ্যে মাটিতে পুঁতে রাখা ৮০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া পাচারকারীদের ধরতে বিজিবি সদস্যরা টহল ব্যবস্থা জোরদার করেছে।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com