শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জে বিএনপির ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে বিএনপির ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জপ্রতিনিধি:
ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সহযোগী সংগঠনের ৩৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাত হোসেন বাদী হয়ে ২১ নভেম্বর রাতে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, বিএনপি নেতা নজরুল ইসলাম পান্না মোল্লা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, সদর থানা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক লিংরাজ খান, ছাত্রদল নেতা আতা রাব্বি, ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলনসহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি রয়েছেন ২৫০ জন।

মামলায় অভিযোগ করা হয়, ২০ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতপাড়ার সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সাবেক ছাত্রদল নেতা জাকির খানের হাজিরার সময় তার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। সেখানে তারা নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, যানবাহন ও রাষ্ট্রায়ত্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড চালান। এ সময় লাঠিসোটা, রড, ককটেল, ইটপাটকেল নিয়ে সড়কে টায়ারে আগুন দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময়ে চারটি ককটেল বিস্ফোরণ ও গাড়িতে ইট দিয়ে আঘাত করেন।

মামলার আলামত হিসেবে চারটি বিস্ফোরিত ককটেল উদ্ধার, ২০টি বাঁশের লাঠি, ১০টি লোহার রড, টায়ার, ১০ টুকরা ভাঙা গ্লাস উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান রাফি মামলার সত্যতা স্বীকার করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com