নিজস্ব প্রতিবেদক:
ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে টিকেট কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার রাতে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়।
এ ঘটনায় র্যাব-১ এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। এ সময় টিকেট কালোবাজারি চক্রের সদস্য মো. ইলিয়াস (৫৯) ও নিজাম উদ্দিনকে (৩৫) আটক করে।
আটকদের কাছ থেকে দুটি টিকেট, ১টি মোবাইল, ১টি সিম এবং নগদ ১০ হাজার ৯০০ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply