শিরোনাম :
শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে নিয়োগ বাণিজ্যের ঘটনায় সকাল ৯ টার পরিবর্তে বিকেল ৩ টায় খুলল মাদ্রাসার তালা

পঞ্চগড়ে নিয়োগ বাণিজ্যের ঘটনায় সকাল ৯ টার পরিবর্তে বিকেল ৩ টায় খুলল মাদ্রাসার তালা

 

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড় ।। পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বালাবাড়ি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের ঘটনায় সকাল ৯ টার পরিবর্তে বিকেল ৩টায়  পুলিশের হস্তক্ষেপে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মধ্যস্থতায় খোলা হল মাদ্রাসার তালা । এদিকে নিয়োগ বানিজ্যের মুল হোতা মাদ্রাসার সুপার ও মাদ্রাসার সভাপতি গাঢাকা  দিয়েছেন । রবিবার (২৭-নভেম্বর) সকালে নিয়োগ বঞ্চিত জমিদাতা নফিলউদ্দীন মোহাম্মদ এর পরিবারের লোকজন স্কুলের অফিস কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেন । এবং অফিস কক্ষের দরজার সামনে তারা অবস্থান নেন। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এলোমেলো ভাবে মাঠে ও শ্রেণীকক্ষে বসে থাকে । ভুক্তভোগী নফিলউদ্দীন মোহাম্মদ বলেন, আমি মাদ্রাসার জমিদাতা সদস্য । আমি এই প্রতিষ্ঠানে ২৪ শতক জমি দান করি । আমি জমিদাতা হিসেবে একসময় মাদ্রাসার সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করি । মাদ্রাসার অপর জমিদাতা মোঃ মশারুল এর ভাই মোঃ আমিন আলী বর্তমানে মাদ্রাসার সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছে । কিছু দিন আগে মাদ্রাসায় নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হলে সেখানে আমিন আলীর ভাতিজা কে নিয়োগ প্রদান করা হয় । কথা ছিল এইবার নিয়োগ হলে আমার নাতি মোঃ সোহেলকে নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হবে । এই মর্মে ইতিমধ্যে মাদ্রাসার সুপার মোঃ বদরুল আলম সরকার ও সভাপতি আমিন আলী আমাদের কাছ থেকে সাড়েপাঁচ লাখ টাকা নিয়েছে । কিন্তু বেশি টাকা দিয়ে আবারো আমিন আলীর ভাতিজাকে নিয়োগ দেওয়া হচ্ছে । মাদ্রাসা কতৃপক্ষের নিয়োগ বানিজ্যের ঘটনায় মাদ্রাসায় এলাকার সাধারণ মানুষের ব্যাপক জনসমাগম সৃষ্টি হয় । স্থানীয়রা জানান, মাদ্রাসা সুপার ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সাথে সম্পৃক্ত । তিনি প্রকাশ্য অনিয়ম করে আসছে দীর্ঘদিন ধরেই । গত কালকে তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে যে নিয়োগ পরীক্ষা হয় তা সম্পূর্ণ লোক দেখানো । সেখানেই টাকা লেনদেন হয় অনেকের সাথে । তিনি যদি টাকার বিনিময়ে অবৈধভাবে নিয়োগ দিবেন তাহলে এতোজনকে পরীক্ষায় অংশগ্রহণ করালেন কেন ? জমিদাতা নফিলউদ্দীন এর সাথে অন্যায় করা হচ্ছে । শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন এর বিষয়ে সুপারের সেচ্ছা চারিতার কথা জানান মাদ্রাসার অন্যান্য শিক্ষকরা । আরেক জমিদাতা মোঃ রজব আলী বলেন, আমার ছেলের জন্য আমি আবেদন করি । কিন্তু হয়নি । আমার ছেলের পরিবর্তে যদি নফিলউদ্দীন মোহাম্মদ এর নাতির চাকুরি হয় আমি খুশি হব । এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, আজকে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা । কিন্তু অফিস কক্ষে তালা দেওয়ার জন্য আমারা পরীক্ষা নিতে পারছি না । সহকারী সুপার মোঃ উসমান গণি বলেন, মাদ্রাসা সুপার মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ উদ্ধতর্ন কর্তৃপক্ষকে জানাতে নিষেধ করেছে । ইউপি চেয়ারম্যান মোঃ তারেক হোসেন তালা খুলতে চাইলে স্থানীয়দের বাধার মুখে ফিরে যান । পরবর্তীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত হোসেন পুলিশ নিয়ে এসে বিকেল তিনটার সময় অফিস কক্ষের তালা খুলে শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করেন । এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত সাংবাদিকদের যুক্তিযুক্ত কোন তথ্য দেননি । তিনি বলেন, বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে । মাদ্রাসার সুপার কেন আজকে আসে নি আমি জানিনা । মাদ্রাসায় এতো বড় একটা ঘটনা আমাকে কেউ জানায়নি । উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আমি এখানে এসেছি । মাদ্রাসার সুপারের অনিয়মের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com