মোঃ আবুল কালাম আজাদ
কক্সবাজারের উখিয়াতে রোহিঙ্গা ক্যাম্পে ফের হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে আতংক বিরাজ করছে।
মঙ্গলবার ভোরে এক রোহিঙ্গা নেতা (সাব মাঝি) সাহাব উদিনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সাহাব উদ্দিন (৩৫) ক্যাম্প-১২ এর এইচ-১৪ ব্লকের বাসিন্দা মনির আহমদের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছে ৮এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, এ ঘটনায় জড়িতদেরকে খুঁজে বের করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। রিপোর্ট রেখা পর্যন্ত কেউ আটক হয়নি।
Leave a Reply