নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে গুলিস্তানে ভিক্টর পরিবহনে করে যাওয়ার সময় আজাদ (২৬) নামের এক শিক্ষার্থী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তিনি ঢাকা কলেজে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। অসুস্থ ঐ ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় অসচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের নিয়ে আসা হয়।
আজাদকে উদ্ধার করে নিয়ে আসা তার বাবা আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আমার ছেলে ভিক্টর বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। আমরা খবর পেয়ে গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। পরে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
তিনি আরো বলেন, আমার ছেলে ঢাকা কলেজে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে লেখাপড়া করে। তবে তার কাছে কত টাকা ছিল সে বিষয়ে জ্ঞান ফিরলে জানা যাবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া শিক্ষার্থীকে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
Leave a Reply