শিরোনাম :
রাজধানীর ৩ থানার একযোগে ওসি বদলি কমছে শুল্ক-কর, বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে বড় ছাড় চাঁপাইনবাবগঞ্জে নেশাজাতীয় পানীয় তৈরির ৫ হাজার ভাং গাছ উদ্ধার কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৫ উপনির্বাচনে মাঠে থাকবে বিজিবি-র‌্যাব গাইবান্ধা

৫ উপনির্বাচনে মাঠে থাকবে বিজিবি-র‌্যাব গাইবান্ধা

নিজস্ব প্রতিবেদক:

ফাইল ছবি
অনিয়মের কারণে স্থগিত হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে এবার আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি ও র‌্যাব মাঠে থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (২ জানুয়ারি) ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, সাধারণ কেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ থেকে ১৮ জনের ফোর্স মোতায়েন থাকবে। ভোটকেন্দ্র পাহারায় পুলিশ, অঙ্গীভূত আনসার ও গ্রাম পুলিশ ভোটের আগে-পরে চারদিনের জন্য মোতায়েন থাকবে। এ ছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ছয়টি ভ্রাম্যমাণ ও চারটি স্ট্রাইকিং ফোর্স ভোটের মাঠে থাকবে।

অন্যদিকে চার প্লাটুন বিজিবি ও র‌্যাবের নয়টি টিম আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। এ ছাড়াও নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুইজন বিচারিক ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করবেন বলে জানান ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান।

এর আগে, গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ব্যাপক অনিয়মের কারণে ভোটগ্রহণ বন্ধ করে দেয় কমিশন। পরে ভোটের নতুন তারিখ হিসেবে ৪ জানুয়ারি নির্ধারণ করে সংস্থাটি। আসনটিতে মোট ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার রয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির হয়ে এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, বিকল্প ধারার প্রার্থী হিসেবে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া নাহিদুজ্জামান নিশাদ ও সৈয়দ মাহবুবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com