ফরহাদ আলী মিয়া,, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপরে ৪৭ পিস ইয়াবাসহ লাবিব বিন বিল্লাল (২০)
নামের এক তরুনকে গ্রেপ্তার করেছে মুক্তাগাছার আর্মড পুলিশ
ব্যাটালিয়ান ( এপিবিএন )। আজ শুক্রবার দুপুর ২টায় উপজেলার
জেলখানা মোড়ের কুঁড়েঘর নামক কফি হাউজ থেকে ওই ইয়াবা
ব্যবাসায়ীকে গ্রেপ্তার করে সখীপুর থানা পুলিশের কাছে সোপর্দ
করেছেন মুক্তাগাছার এপিবিএন।
এ তথ্য নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান ( এপিবিএন
) এসআই মিজানুর রহমান। ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ওই যুবক
উপজেলার আড়াইপাড়া গ্রামের বিল্লাল হোসেন ( বিল্লাল
মেম্বার ) এর ছেলে।
মামলার বাদী মুক্তাগাছার এপিবিএন এর এসআই মিজানুর রহমান
বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের মুক্তাগাছার
আর্মড পুলিশ ব্যাটালিয়ান ( এপিবিএন ) এর ৯ সদস্যের বিশেষ
একটি দল সখীপুর উপজেলা থেকে এক ইয়াবা ব্যবসায়ীকে
গ্রেপ্তার করেছেন। ওই চক্রের আরও একজন সুমন (৩০) পালিয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. রেজাউল করিম
বলেন, ইয়াবা ব্যবসায়ীর নামে থানায় একটি মামলা হয়েছে।
শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply