শিরোনাম :
শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি:

গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাতের মামলার আসামি এহসান গ্রুপের উপদেষ্টা মাওলানা আব্দুর রব খানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী আশরাফুল উলুম কওমী মাদ্রাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের ১৬ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো বলে জানায় পুলিশ।

মাওলানা আব্দুর রব খান (৭০) এহসান গ্রুপের পরিচালক মুফতি রাখিব আহসানের পিতা এবং পিরোজপুর সদর উপজেলার বড় খালিশাখালী এলাকার মৃত ইব্রাহীম খানের পুত্র। তিনি খলিশাখালী আশরাফুল উলুম কাওমী মাদ্রাসা এবং জান্নাতুল মাওয়া মহিলা মাদরাসারও পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাতের ১৬ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো মাওলানা আব্দুর রব খানের বিরুদ্ধে। প্রতারিত হওয়া বেশ কিছু গ্রাহকের মামলার দায়েরে পরে আত্মগোপনে ছিলো আলোচিত এহসান গ্রুপের অন্যতম উপদেষ্টা মাওলানা আব্দুর রব খান। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান চিহ্নিত করে আজ তাকে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের পরিচালক মুফতি রাগীব আহসান ও তার সহযোগীকে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। বর্তমানের এহসান গ্রুপের পরিচালক মুফতি রাগীব আহসান গ্রাহকের করা অর্থ আত্মসাৎ মামলায় পিরোজপুর কারাগারে আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com