ফরহাদ আলী মিয়া, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল মওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-
২০২২শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (ইঞ্জি: / অনার্স /বিফার্ম)
কোর্সে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম বর্ষ ১ম সেমিস্টারের
ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১২তলা একাডেমিক ভবনের
সামনে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন
প্রোগ্রামে সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্য রাখেন, প্রো-ভাইস ভাইস-
চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলায়মান, ট্রেজারার প্রফেসর
ড. মোঃ সিরাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়াংি অনুষদের
ডিন প্রফেসর ড. সাজ্জাদ ওয়াহিদ,লাইফ সায়েন্স অনুষদের ডিন
প্রফেসর ড. মোঃ মাহবুবুল হক ও রেজিষ্টার ড. মোহাঃ তৌহিদুল
ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরামর্শ
কেন্দ্রের পরিচালক ড. এ এস এম সাইফুল্লাহ। ওরিয়েন্টেশন
প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগে নতুন ভর্তিকৃত
শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
Leave a Reply