নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ ফতুল্লা ভাতিজির সাথে খেলার সময় মায়ের সামনে থেকে কৌশলে রাস্তা থেকে নিজ ঘরে নিয়ে গিয়ে সাড়ে চার বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণ করে পালিয়ে গেছে ছোটন (১৯) নামে এক যুবক।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানার দক্ষিণ সেহাচর বাইতুল ফালা জামে মসজিদের গলি আয়নাল মিয়ার মেয়ের জামাইর ভাড়াটিয়ার বাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছোটন ফতুল্লা মডেল থানার বায়তুল ফালা জামে মসজিদ লালখা আয়নাল হোসেনের জামাইয়ের বাড়ির ভাড়াটিয়া টিটু মিয়ার ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা মোসলেমা বেগম বাদী হয়ে ছোটনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় একটি প্রভাবশালী মহল ভুক্তভোগী শিশুটির পরিবারকে চাপের মুখে রেখে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তবে সংবাদ কর্মীদের কারণে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে স্থানীয় বুড়ির দোকানের সামনে বাদী তার সাড়ে চার বছর বয়সী মেয়েকে নিয়ে যায়। সেখানে গিয়ে ধর্ষক ছোটনের মায়ের সাথে কথা বলছিল। এমন সময় ধর্ষক ছোটনের ভাতিজির সাথে খেলায় মত্ত হয় বাদীর শিশু কন্যা। শিশু কন্যাকে ধর্ষক ছোটন তার ভাতিজির সাথে খেলার কথা বলে বাসার রুমের ভিতর নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক শিশু কন্যাকে ধর্ষণ করে। শিশু কন্যাটির মা তার সন্তানকে খোঁজাখুঁজি করে না পেয়ে ধর্ষক ছোটনের ভাতিজির নিকট তার শিশু কন্যার কথা জানতে চায়। তখন ধর্ষক ছোটনের ভাতিজি বাদীকে জানায় ছোটন তার মেয়েকে নিজ ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। এ সংবাদ পেয়ে বাদী দ্রুত ছোটনের ঘরের দরজা ধাক্কা দিয়ে দরজা খোলার অনুরোধ করে। বেশ কয়েক মিনিট ছোটন দরজা খুলে বের হলে তিনি দেখতে পান তার মেয়ে ব্যথায় কাতরাচ্ছে। পরবর্তীতে চিকিৎসকের নিকট গেলে তাকে জানানো হয় তার শিশু মেয়েকে ধর্ষণ করা হয়েছে।
শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় একাধিকজনের সাথে আলাপকালে তাঁরা জানায়, ঘটনার পরপর স্থানীয় প্রভাবশালী , কিছু লোক ধর্ষকের হয়ে শিশুটির বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য এবং প্রশাসনের সাহায্য না নেওয়ার কথা বলেন। বিষয়টি স্থানীয়ভাবে তাঁরাই মীমাংসা করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন মিয়া জানায়, ধর্ষণের অভিযোগ পেয়েছি ঘনটাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্ততি চলছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ
Leave a Reply