শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরতলীর হবিগঞ্জ রোডস্থ সখিনা সিএনজি রি-ফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরের সাগরদিঘী সড়কের জমজম ফার্মেসির মালিক ও উপজেলার ভূনবীর ইউনিয়নের সরকার বাজার এলাকার দুদু মিয়ার ছেলে সালাহ উদ্দিন (৩৫) এবং অটোরিকশা চালক একই ইউনিয়নের শাসন গ্রামের রমজান আলীর ছেলে আলী আকবর (৩৪)।
জানা যায়, উপজেলার ভূনবীর এলাকা থেকে আসা শ্রীমঙ্গলগামী অটোরিকশাটি শহরতলীর হবিগঞ্জ রোডস্থ সকিনা সিএনজি স্টেশনের পাশে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা অটোরিকশা চালকসহ যাত্রীদের উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে মৌলভীবাজারে রেফার্ড করা হয়। অন্যজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত দুইজনকে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এর কিছুক্ষণ পরই অটোরিকশা চালক নিহত হন। অপরদিকে সিলেট মেডিকেলে পৌঁছার আগেই সালাহ উদ্দিন মারা যান।
শ্রীমঙ্গল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. রাকিব-বিন ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি আমাদের ফাঁড়িতে নিয়ে আসি। অনেক চেষ্টা করেও অন্য গাড়িটিকে আমরা আটক করতে পারিনি। তবে চেষ্টা অব্যাহত আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com