শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রূপগঞ্জে টিসিবির খাদ্যপণ্য মজুদ করার অভিযোগে চারজন গ্রেফতার

রূপগঞ্জে টিসিবির খাদ্যপণ্য মজুদ করার অভিযোগে চারজন গ্রেফতার

   মাছুম মিয়া
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকা থেকে সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)  খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদ করার সময় চারজনকে আটক করেছে পুলিশ। আজ ৯ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হচ্ছে রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকার মিয়াজ উদ্দিনের ছেলে ইমরান (৩৪), সোলাইমানের ছেলে হাবিবুর রহমান (৩৪), পিতলগঞ্জ এলাকার ছমির উদ্দিনের ছেলে সাইফুল মিয়া (২৬) ও ট্রাক চালক আহাম্মদ মিয়া (৪৫)।
পুলিশ জানায়,  আজ ৯ ফেব্রুয়ারি বুধবার রাতে চক্রটি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে টিসিবির ১৩৪ বস্তা ডাল, ২২ বস্তা চিনি ও ১৪৭ কার্টুন সয়বিন তেল বোঝাই একটি ট্রাক কাঞ্চন বাজারে নিয়ে আসে। পরে কাঞ্চন বাজারের সাইফুল ইসলামের মালিকানাধীন মুদি দোকানে মালামাল মজুদ করতে শুরু করে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে টিসিবির মালামালসহ ট্রাকটি জব্দ করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে রূপগঞ্জ থানার এসআই তানভীর আহমেদ বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com