শিরোনাম :
পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গীতিকার বার্ট ব্যাকারাক মারা গেছেন

গীতিকার বার্ট ব্যাকারাক মারা গেছেন

FILE PHOTO: Burt Bacharach performs on the Pyramid stage at Worthy Farm in Somerset during the Glastonbury Festival in Britain, June 27, 2015. REUTERS/Dylan Martinez/File Photo

বিনোদন ডেস্ক :
পপসংগীতের অন্যতম সুরকার বার্ট ব্যাকারাক ৯৪ বছর বয়সে মারা গেছেন। বুধবার লসঅ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে মৃত্যু হয়েছে এ গীতিকারের।
বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার প্রতিনিধি। সুরকারের পাশাপাশি গীতিকার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি।

১৯২৮ সালের ১২ মে আমেরিকার মিসৌরির কানসাস সিটিতে জন্ম বার্টের। তার বড় হয়ে ওঠা নিউইয়র্কে। পঞ্চাশের দশকের শেষ থেকে আশির দশক পর্যন্ত কয়েকশ পপ গানে সুর দিয়েছেন বার্ট।

বেশিরভাগ গানে গীতিকার হ্যাল ডেভিডের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ১৯৫৭ সালে নিউইয়র্কের ব্রিল বিল্ডিংয়ে হ্যালের সঙ্গে দেখা হয় বার্টের। তার পরেই তারা জুটি বেঁধে গান তৈরি করেন। ওই বছরেই সাফল্য পায় বার্ট-হ্যালের জুটি।

‘দ্য স্টোরি অব মাই লাইফ’ গানের হাত ধরে রাতারাতি সাফল্য পান তারা। সংগীতশিল্পী মার্টি রবিনসকে দিয়ে ওই গান গাওয়ান। সে বছর আমেরিকায় ওই গানটি সাড়া ফেলে দিয়েছিল।

এ ছাড়া তার অন্যতম জনপ্রিয় গানগুলো হলো- ‘আই স অ্যা লিটল প্রেয়ার’, ‘হোয়াট ডু ইউ গেট হোয়েন ইউ ফল ইন লাভ’, ‘দ্য লুক অফ লাভ’, ‘ক্লোজ টু ইউ’। প্রজন্মের পর প্রজন্ম ধরে বার্টের সুর মন ছুঁয়েছে বহু সংগীতানুরাগীর।

তিনবার অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন বার্ট। পাশাপাশি তার ঝুলিতে রয়েছে ৬টি গ্র্যামি অ্যাওয়ার্ড পুরস্কার। ২০১৩ সালে তার আত্মজীবনী প্রকাশিত হয়। যার নাম ‘এনিওয়ান হু হ্যাড অ্যা হার্ট’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com