হাসিবুল,পাটগ্রাম লালমনিরহাট সংবাদ দাতা
বুড়িমারী স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
২৭ এপ্রিল সোমবার সকাল ১১ টায় বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন অফিস কক্ষে এক সাধারণ সভার (১ম) অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত মো: আনিছুর রহমান প্রধান রাজু।
পরে বিকাল ৪ টায় (২য়) অধিবেশনে প্রায় ১০০ জন আমদানি রপ্তানিকারক এর উপস্থিতিতে নতুন কমিটির ঘোষণা করেন বুড়িমারী স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা প্রবীন আমদানি কারক আলহাজ্ব রফিকুল ইসলাম (প্রধান)।
উক্ত কমিটিতে নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন,মো: মোস্তাফা সালাউজ্জামান ওপেল এবং পূর্ণরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: আনিছুর রহমান প্রধান রাজু।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িমারী স্থল বন্দরের সি.এন্ড.এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ সহ আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন ও সি.এন্ড.এফ এজেন্ট এসোসিয়েশনের সকল সদস্য ও কর্মচারীবৃন্দ।
এসময় নবনির্বাচিত সভাপতি বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী কাঠামো যে ভাবে এগিয়ে নেওয়ার যায় এজন্য সকল সদস্যদের সহযোগিতার কামনা করেন।
Leave a Reply