শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ

আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ

আল-আমিন হোসেনঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামে ভুট্টা চাষ করে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। ‘নসিব-৫৫’ জাতের ভুট্টা বীজ ব্যবহারের কারণে তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

সরেজমিনে যেয়ে  দেখা যায়, সাহেবপুর গ্রামের কৃষক রিপন, একই গ্রামের আব্বাস আলী ও ইনামুল হক আসমানখালী এলাকার ‘মুরাদ বীজ ভান্ডার’ থেকে বীজ সংগ্রহ করে মোট প্রায় ৯ বিঘা জমিতে ভুট্টা চাষ করেন। কৃষকদের দাবি, বীজ বিক্রয়ের সময় দোকানদার বিঘা প্রতি প্রায় ৫০ মণ ফলনের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে ফলন নেমে এসেছে মাত্র ৫ মণে।

ভুক্তভোগী কৃষকরা জানান, যথাসময়ে সার, সেচ ও প্রয়োজনীয় পরিচর্যা দেওয়ার পরও গাছ স্বাভাবিকভাবে বৃদ্ধি পেলেও অধিকাংশ গাছে মোচা আসেনি। ফলে তাদের উৎপাদনের আশা ভেঙে পড়েছে। প্রতি বিঘায় ১৫ থেকে ২০ হাজার টাকা ব্যয় করেও কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

কৃষকদের আরও অভিযোগ, একই বীজ ব্যবহার করে পার্শ্ববর্তী এলাকাতেও অনুরূপ সমস্যা দেখা দিয়েছে। তাদের ধারণা, বাজারে নিম্নমানের বা ভেজাল বীজ সরবরাহের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ কৃষকরা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পান্না আকতার জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সম্প্রতি জগন্নাথপুর এলাকায় এক ভুক্তভোগী কৃষকের ক্ষতিপূরণ সংশ্লিষ্ট কোম্পানির কাছ থেকে আদায় করে দেওয়া হয়েছে। এছাড়া ধান, গমসহ সাত ধরনের বীজের মূল্য সরকার নির্ধারণ করলেও ভুট্টার বীজকে এর আওতায় আনার বিষয়টি জেলা পর্যায়ের সভায় আলোচনায় তোলা হবে।

 

এ নিয়ে জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, ধান ও গমসহ অন্যান্য বীজের দাম সরকার নির্ধারণ করে দিলেও ভুট্টার বীজ নিয়ে নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। তবে চুয়াডাঙ্গা জেলা ভুট্টা উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় বিষয়টি জেলা সভায় আলোচনা করা হবে।।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com