মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম সহ ৬ জুয়ারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, শহীদ মিয়া (৪০), মাহাতাব আহমদ(৩৫), ফজলু মিয়া (৫০), রুবেল মিয়া (৩৩), আইয়ুব মিয়া (২৯) এবং জিতু মিয়া (৩৬)। আটককৃত সবাই মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আটগাঁও গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ সূত্রে জানা যায় , রোববার (১২ ফেব্রুয়ারি) রাত অনুমান ০৪ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার এসআই মাহবুবুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আটগাঁও গ্রামের শহীদ মিয়ার বসত বাড়িতে অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে জুয়া খেলারত অবস্থায় আটক করেন।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ টি তাস এবং নগদ মোট ১০ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
এব্যাপারে আটককৃত ৬ জনের বিরুদ্ধে জুয়া আইনে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply