শিরোনাম :
পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মাঝরাতে থানায় শ্রাবন্তী

মাঝরাতে থানায় শ্রাবন্তী

বিনোদন ডেস্ক:

বছর জুড়েই আলোচনায় থাকেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কখনও পোশাক কখনও প্রেম-বিয়ে-সম্পর্ক- বারংবার খবরের শিরোনামে জায়গা করে নেন এই অভিনেত্রী। তবে এবার যত কাণ্ড ঘটিয়েছেন তার একমাত্র ছেলে অভিমন্যু চ্যাটার্জি। যদিও এটা প্রথমবার নয়, এর আগেও অভিমন্যু বিরুদ্ধে শোনা গেছে নানা খবর, তবে এবার জল গড়িয়েছে থানা পর্যন্ত। খবর হিন্দুস্তান টাইমস এর।

জানা গেছে, ছেলের জন্য মধ্যরাতে থানাতে যেতে হয়েছে নায়িকাকে। ঘটনাটি ঘটে সোমবার রাতে, নায়িকার বিলাসবহুল আবাসনেই। ভারতীয় গণমাধ্যম বলছে, বাইপাসের পাশে বিলাসবহুল আবাসনে থাকেন শ্রাবন্তী চ্যাটার্জি। সেখানকার এক বাসিন্দার সঙ্গে ঝামেলায় জড়ান অভিমন্যু। জানা যায়, বাকবিতণ্ডা থেকে ওই ব্যক্তি অভিমন্যুর উপর চড়াও হন। এ খবর শোনার পর কথিত বর্তমান প্রেমিককে (ফিটনেস ট্রেইনার) সঙ্গে নিয়ে ওই ব্যক্তির বাড়িতে যান শ্রাবন্তী। তারপর কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি। গন্ডগোল এত জটিল আকার ধারণ করে যে, সবাইকে আনন্দপুর থানায় যেতে হয়। এ ঘটনায় কোনো মামলা হয়নি; তবে উভয়পক্ষ থানায় বসে ঝামেলা মিটিয়ে নিয়েছেন।

শ্রাবন্তীর এই বিলাসবহুল আবাসনে টলিউডের একাধিক তারকা বসবাস করেন। একই ভবনের বাসিন্দা শ্রাবন্তীর প্রাক্তন প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী। যার সঙ্গে মালদ্বীপ-দুবাই ঘুরেছেন। এ সম্পর্ক ভেঙে যাওয়ার পর জিম ট্রেইনারের সঙ্গে প্রেম চলছে শ্রাবন্তীর। আর বিপদের দিনে শ্রাবন্তীর পাশে ছিলেন তিনি। প্রথম স্বামী রাজীব বিশ্বাস ও শ্রাবন্তীর ছেলে অভিমন্যু। বিয়েবিচ্ছেদের পর মা শ্রাবন্তীর কাছেই বড় হয়েছেন অভিমন্যু। মায়ের মতো অভিনয় নয়, বাবার মতো পরিচালক হওয়ার পথে হাঁটছেন তিনি। তারই অংশ হিসেবে শ্রীজাতের ‘মানবজমিন’ সিনেমায় কাজ করছেন শ্রাবন্তীর পুত্র।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com