শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লা দেবিদ্বার থেকে অপহৃত শিশু হবিগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ২

কুমিল্লা দেবিদ্বার থেকে অপহৃত শিশু হবিগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ২

কুমিল্লা প্রতিনিধি

 

কুমিল্লার দেবিদ্বার থেকে আবদুল্লাহ আল মামুন (৭) নামে এক শিশুকে অপহরণের দুইদিন পর হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার একটি বাজার থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতের এ ঘটনায় সহায়তার অভিযোগে গাজীপুরের টঙ্গী থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তার দুইজন হলেন, কিশোরগঞ্জের ইটনার প্রয়াত ওয়াজ উদ্দিনের ছেলে মো. আবুল কাশেম (৪৫) ও তার স্ত্রী মোসা. সামিয়া আক্তার (৩০)। উদ্ধার আল মামুন ওই উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ছেপাড়া গ্রামের মো.আবদুস সামাদের ছেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি মাসের প্রথম সপ্তাহে হবিগঞ্জের আবুল বাশার নামে এক শ্রমিক আ. সামাদের কৃষি জমিতে দৈনিক মজুরিতে কাজ করতে আসেন। কাজ শেষে রাতে তিনি শ্যালো মেশিন ঘরে ঘুমাতেন। গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে শ্রমিক বাশার গৃহকর্তা সামাদের শিশু ছেলে আবদুল্লাহ আল মামুনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। খোঁজাখুঁজি করে না পেয়ে গত শুক্রবার দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন জেলায় অভিযান শুরু করে।

অভিযানের নেতৃত্ব দেওয়া দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, প্রথমে আসামি আবুল বাশারকে ‍চিহ্নিত করা হয়। বাশার খুবই চতুর লোক হওয়ায় ঘন ঘন লোকেশান পরিবর্তন করেন। তিনি ওই শিশুটিকে প্রথমে গাজীপুরের টঙ্গীতে তার বোনের বাসায় নিয়ে যান। পরে সেখান থেকে নারায়ণগঞ্জে তার শ্বশুরবাড়িতে নিয়ে যান। সেখানে অভিযান চালানো হলে টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান। এক পর্যায়ে তার পৈত্রিক বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জের পিটুয়ারকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে শিশু আবদুল্লাহকে উদ্ধার করা হয়। পরে সেখান থেকে ওই শিশুকে দেবিদ্বারে নিয়ে আসা হয়।

এসআই নাজমুল বলেন, অপহরণে সহায়তার অভিযোগে টঙ্গী থেকে কিশোরগঞ্জের ইটনার মো. আবুল কাশেম (৪৫) ও তার স্ত্রী সামিয়া আক্তারকে (৩০) গ্রেপ্তার করা হয়। রোববার বিকেলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। পরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় ওই শিশুটির বাবা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুকে উদ্ধার করা হলেও মূল আসামি আবুল বাশার পলাতক রয়েছেন। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com