শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধাকে পেটালেন কিশোর গ্যাং সদস্যরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধাকে পেটালেন কিশোর গ্যাং সদস্যরা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যরা সত্তোরোর্ধ্ব এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করেছেন। এ ঘটনায় ওই মুক্তিযোদ্ধার নাতিসহ আরও দু’জন আহত হয়েছেন।

আহতরা হলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭২), তার নাতি মেহেদী সাকিব (১৮) ও তার বন্ধু উপজেলার হাবিবপুর গ্রামের দীন মোহাম্মদের ছেলে ওমর ফারুক সানি (২৫)।

রবিবার রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মারধরের শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, রাত পৌনে ৮টার দিকে আমি নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। এ সময় স্থানীয় লোকজন জানায় বাদশা নামে এক ছেলে ও তার সঙ্গীরা আমার নাতি বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিবকে মারধর করতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এই খবর শুনে আমি বাদশাকে লোহার রড ও হাতুড়িসহ আটক করে গায়ে থাপ্পড় দিই। আকস্মিক সেখানে আসে কিশোর গ্যাং লিডার মোহন ও জয়-সহ ১০-১৫ জন। একপর্যায়ে তারা বাদশাকে থাপ্পড় দেওয়ার কারণ জানতে চেয়ে আমার ওপর হামলা চালায়। আমাকে চিৎ করে ফেলে দিয়ে মারধর করে। এ ঘটনায় আমার নাতি-সহ আহত দু’জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

প্রশ্নের জবাবে তিনি বলেন, কি বলব লজ্জার কথা। আমি একজন মুক্তিযোদ্ধা এসব কথা বলতেও আমার কাছে লজ্জা লাগছে। এ ঘটনায় তিনি বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সঙ্গে কথা বলে মামলা করবেন বলেও জানান। পূর্ব বিরোধের জের ধরে এ হামলা হয়েছে বলে জানান তিনি।

হামলার শিকার ছাত্রলীগ নেতা সাকিব জানান, সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কিশোর গ্যাং লিডার মোহন ও বাদশার নেতৃত্বে ১০-১৫ জন লোহার রড ও হাতুড়ি দিয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় আমার নানা ও বন্ধু সানি আমাকে বাঁচাতে এ গিয়ে এলে কিশোর গ্যাং সদস্যরা তাদের ওপরও হামলা চালায়। তবে হামলার কারণ সম্পর্কে এ ছাত্রলীগ নেতা কিছু জানেন না বলে দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোহন-সহ অন্যদের মুঠোফোনে কল করা হলেও তাদের ফোন ব্যস্ত পাওয়া যায়। তাই এ বিষয়ে তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ বিষয়ে তিনি আর কোনও মন্তব্য করেননি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com