রিপন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলার শিবপুর থানার খড়িয়া গ্রামের মাদক সেবন ও জুয়া খেলার টাকা দাবি করে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে সোহরাব নামে এক স্বামীর বিরুদ্ধে। সোহরাব খড়িয়া গ্রামের শামসুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার শিবপুর থানার খড়িয়া গ্রামের সোহরাব তার স্ত্রী শারমিনের কাছে নেশার জন্য টাকা চেয়ে না পেয়ে তাকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করেন।
আহত শারমিন বলেন, বিয়ের পর থেকেই আমার স্বামী কারণে অকারণে নেশার টাকার জন্য আমাকে মারধর করতো।আমার দুই সন্তান, এক ছেলে (০৩) এবং এক মেয়ে (০৭) । আমার স্বামী নির্যাতন করায় আমি আমার বাবার বাড়িতে থাকি সন্তানদের নিয়ে। আমি আব্দুল কাদের মোল্লা থার্মেক্মে চাকরি করি। মঙ্গলবার সকালে আবারও নেশার টাকার জন্য আমাকে এবং আমার সন্তানকে মারধর করে।পরে প্রতিবেশীরা বাধা দিলে, সোহরাব আমার চাচা গুলজার হোসেনকে মারার জন্য হাতে শাবল নিয়ে তাড়া করে ।
শারমিনের চাচা গুলজার হোসেন বলেন সোহরাব সবসময় আমার ভাতিজিকে মারধর করেন। সেদিন ভাতিজিকে মারধরের সময় আমি বাধা দিলে সোহরাব আমাকে মারার জন্য হাতে শাবল নিয়ে তাড়া করে। পরে আমি পালিয়ে জীবন রক্ষা করি।
তিনি বলেন আমি সোহরাবের কঠিন শাস্তির দাবি জানাই।
এ ঘটনায় শারমিন শিবপুর থানায় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
Leave a Reply