শিরোনাম :
পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লুকিয়ে আলিয়ার ছবি তোলা নিয়ে কী রণবীরের প্রতিক্রিয়া

লুকিয়ে আলিয়ার ছবি তোলা নিয়ে কী রণবীরের প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক:

প্রতিবেশীর ছাদ থেকে দুই ব্যক্তি ক্যামেরা তাক করেন বলিউড অভিনেত্রী আলিয়ার ভাটের দিকে। নিজের বাড়ির বৈঠকখানায় ফটোশিকারিদের লেন্সবন্দি হলেন তিনি। নিমেষে সেই ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। এমন ঘটনায় ক্ষুব্ধ হন আলিয়া। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না রণবীর কাপুর। নিজের আগামী ছবি ‘তু ঝুটি মে মাক্কার’-এর প্রচারে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এমন সময় স্ত্রী’র একান্ত যাপনের এই ছবি ছড়িয়ে পড়ে।

এরই মধ্যে মুম্বাই ফিরেছেন রণবীর। সংবাদমাধ্যমের সঙ্গে বরাবরই সম্পর্ক ভাল কাপুর পরিবারের। তবে এই ধরনের আচরণে কী প্রতিক্রিয়া দিলেন রণবীর?

ঘনিষ্ঠ সূত্রের খবর, এই ঘটনায় চিন্তিত রণবীর। বিশেষ করে মেয়ে রাহার নিরাপত্তা তাদের উদ্বেগের কারণ। যদিও মেয়ের বয়স দু’মাস হওয়ার পরই সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করেন, মেয়ে রাহা’র ছবি প্রকাশ না করার জন্য। এখনও পর্যন্ত কথা রেখেছেন আলোকচিত্রীরা। কিন্তু তার মাঝেই আলিয়ার ছবি ঘিরে যে কাণ্ড ঘটল তাতেই খানিকটা হলেও ক্ষুব্ধ রণবীর।
যদিও ঘটনার দু’দিন পর বৃহস্পতিবার মুম্বাইতে একটি অনুষ্ঠানে দেখা মিলল আলিয়ার। পরনে ঢিলেঢালা গোলাপি স্যুট, খোলা চুল আর ‘নো মেকআপ’ লুকে আবার দেখা গেল তাকে। গাড়ি থেকে নেমে হেসে হাত নাড়লেন আলোকচিত্রীদের ক্যামেরায়। দিন দুই আগেই রাগে অগ্নিমূর্তি ধরেছিলেন আলিয়া। তবে বৃহস্পতিবার এইভাবে দেখে স্বস্তি পেয়েছেন আলিয়ার অনুরাগীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com