শিরোনাম :
পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আল্লু শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন

আল্লু শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন

বিনোদন ডেস্ক

বলিউডের কিং শাহরুখ খান। তার হাত ধরে কেনা বলিউডে প্রবেশ করতে চায়। অভিষেকের কথা ছিলো ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার আল্লু আর্জুনের। শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল ‘পুষ্পা’খ্যাত অভিনেতাকে।
কিন্তু সে সুযোগ হাতছাড়া করলেন আল্লু নিজেই। জানিয়ে দিলেন ওই সিনেমায় আর অভিনয় করা হচ্ছে না। শাহরুখের মতোই বহু ব্যবসাসফল সিনেমার নায়ক আল্লু। এক নামে যাকে চেনে সিনেপ্রেমীরা। তবে ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আল্লু। আর সেই পুষ্পা-ই এখন কারণ শাহরুখের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার।

জানা গেছে, পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রাইজ’র শুটিং শুরু হয়ে গেছে। আর সে সিনেমার চরিত্রেই ডুবে আছেন আল্লু। বিশাখাপত্তনমের পর আপাতত হায়দরাবাদে শুটিংয়ে ব্যস্ত তারকা। সিনেমার চরিত্র অনুযায়ী, জিমে কসরত করে শরীর ফিট করছেন। শুটিংয়ের পর পরই বাকি সময় জিমেই কাটাচ্ছেন এ দক্ষিণী অভিনেতা।

এসব কারণে, জওয়ানের শুটিংয়ের জন্য সময় বের করতে পারছেন না আল্লু। আর তাই শাহরুখের সিনেমায় অভিনয়ে না বলতে বাধ্য হন তিনি। এদিকে জওয়ান নিয়ে ব্যস্ত শাহরুখও। সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে পাঠানকে। ইতোমধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে শুট করা হয়েছে সিনেমার বেশ কিছু দৃশ্য। এর মধ্যে আছে পুনে, মুম্বাই, চেন্নাই।

সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত শাহরুখ। কারণ, সময়টা বেশ ভালো যাচ্ছে কিং খানের। দীর্ঘ ৪ বছর পর পাঠান দিয়ে পর্দায় ফিরে ঝড় তুলেছেন। শাহরুখ বলতে ফের বক্স অফিস হিট। এদিকে জওয়ান দিয়ে সর্বভারতীয় সিনেমায় পা রাখতে যাচ্ছেন তিনি। এ সিনেমা হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষার মুক্তি পেতে চলেছে।

তবে আল্লুর প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবরে সিনেপ্রেমীদের অনেকেই হতাশ। শাহরুখের সঙ্গে একই ফ্রেমে তাকে দেখতে মুখিয়ে ছিলেন তারা। সে আশায় গুঁড়েবালি পড়লেও যে খবরে দক্ষিণী দর্শকরা খুশি হবেন তা হলো – বিজয় সেতুপতি এবং নয়নতারা থাকবেন এই সিনেমায়।

সবমিলিয়ে সিনেমাটি দর্শকপ্রিয়তা পাবে বলে আশাবাদী পরিচালক পরিচালক অ্যাটলি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com