যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে না থাকার সিদ্ধান্তে অনড়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে না থাকার সিদ্ধান্তে অনড়

নিজস্ব প্রতিবেদক:

নতুন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় গুচ্ছভুক্ত না থাকার সিদ্ধান্তে অনড় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। এ সিদ্ধান্তে একাত্মতা পোষণ করেছেন কার্যনির্বাহী কমিটির সকল শিক্ষকরা।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষক সমিতির এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান। তিনি বলেন, আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি, গুচ্ছ ভর্তি পরীক্ষায় আর থাকব না। এক সপ্তাহের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে উপাচার্যকে জানিয়েছি। আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা পুনরায় চালু করতে হবে। গুচ্ছ প্রক্রিয়ায় আমাদের ক্ষতি হচ্ছে।

এর আগে এ বিষয়ে ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর সঙ্গে সভা শেষে আগামী মাসের শেষের দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় বলে জানিয়েছিল গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। তবে এতে আপত্তি জানায় জবি শিক্ষক সমিতি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করেননি।

এদিকে গুচ্ছের সার্বিক বিষয়ে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটর সদস্য সচিব প্রকৌশলী ওহিদুজ্জামান। তিনি বলেন, গুচ্ছের বিষয়ে সিদ্ধান্ত নিতে শিগগিরই সভা হবে। তবে গত ২০ ফেব্রুয়ারি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরুর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়নে মার্চের শেষ দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় আয়োজক কমিটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com