আবুল কালাম আজাদঃ
কোরবানী গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় কক্সবাজারের ঈদগাঁওতে চোরাই গরু ও গাড়ীসহ তিন চোরাকারবারীকে আটক করা হয়েছে ।
রামুর চাকমারকুল শ্রীমুরা গ্রাম হতে চুরি করে একটি গরু নিয়ে যাচ্ছিল
ঈদগাঁও এলাকার বাসস্ট্যান্ডে পৌছিলে তাদেরকে গাড়ীসহ আটক করা হয় ।
আটককৃতরা হল ইমরান হোসেন (২৫), জুয়েল (২৪), সাইফুল ইসলাম (২৯), এরা সবাই
কক্সবাজার সদর, উপজেলা বাসিন্দা । জানাগেছে চোরের দল গরুটি চুরি করে চকরিয়ার খুটাখালী নিয়ে যাচ্ছে । এই ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছে পুলিশ ।
এই ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে ।
Leave a Reply