1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

কাঁঠালিয়ায় ৪টি ভাঙা ব্রিজে যাতায়াতে চরম দুর্ভোগ: দ্রুত নির্মাণের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার পঠিত

রাহাতুজ্জামান  কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বটতলা বাজার থেকে জমাদ্দার হাট হয়ে কৈখালী বাজার সড়কের ভাঙা ৪টি ব্রিজ দ্রুত পুনর্নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সামাজিক সংগঠন কাঁঠালিয়া নাগরিক ফোরাম’এর উদ্যোগে এলাকার হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘবে এ আবেদন জমা দেওয়া হয়। এতে এলাকাবাসীর পক্ষে স্বাক্ষর করেন এবং স্মারকলিপি প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোঃ বাদল হাওলাদার এবং সংগঠনের উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক রাহাতুজ্জামান ও ৪নং সদর ইউনিয়ন নাগরিক ফোরাম এর সভাপতি মোঃজাকির হোসেন

আবেদন সূত্রে জানা যায়, উপজেলার বটতলা বাজার হতে জমাদ্দার হাট হয়ে কৈখালী বাজার সড়কের মিয়া বাড়ী সংলগ্ন ব্রিজ, মীরা বাড়ী খালের সংলগ্ন ব্রিজ, বাঁশবুনিয়া ইবতেদায়ী সংলগ্ন খালের ব্রিজ এবং জমাদ্দার হাট সংলগ্ন জালাই খালের ব্রিজ দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে।

ব্রিজগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ার কারণে প্রতিদিন সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও যানবাহন চালকদের চরম ঝুঁকি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, দ্রুততম সময়ে এই ব্রিজ ৪টি নতুন করে নির্মাণ করা না হলে ওই এলাকার স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। তাই জনস্বার্থে আশু পদক্ষেপ গ্রহণ করে নতুন ব্রিজ নির্মাণের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..