1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

আদালতে নেওয়া লজ্জাজনক তুচ্ছ বিষয়ে শিল্পীদের : নুসরাত ফারিয়া

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত
২৩

বিনোদন ডেস্ক ;
আজ বৃহস্পতিবার শাড়িকাণ্ডে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী ত্যানজিন তিশা। এর আগেও তারকাদের অনেককেই বিভিন্ন কারণে আদালতে যেতে হয়েছে। অভিনেত্রী নুসরাত ফারিয়াও আছেন এ তালিকায়। তানজিন তিশার প্রসঙ্গটি সামনে আসতেই সরব হলেন তিনি। বিষয়টিকে লজ্জাজনক বলে মনে করছেন অভিনেত্রী।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে ফারিয়া লেখেন, ‘তুচ্ছ সব বিষয় নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা কেবল লজ্জাজনকই নয় বরং শোবিজের জন্য পীড়াদায়কও। আমাদের ইন্ডাস্ট্রি যে কতটা ভঙ্গুর, খামখেয়ালি ও হালকা হয়ে পড়েছে এটি তারই প্রমাণ দেয়।’

এ তারকার কথায়, ‘আমার খুব কষ্ট হয় যখন দেখি মানুষ এমনভাবে বাহবা দেয় যে এটিই অগ্রগতির প্রতীক। মতপার্থক্য হলেই আদালতে যাওয়া কোনো প্রগতিশীল চিন্তাধারা না। বরং এটি সম্পূর্ণ পিছিয়ে দেওয়ার মানসিকতা। আমাদের প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, আলোচনা ও পরিপক্বতা— জনসমক্ষে অপমান বা অপ্রয়োজনীয় আইনি লড়াই না। এটি কোনো অগ্রগতি না, অধঃপতন।’

গেল বছরের ১৮ মে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছিল ফারিয়াকে। যদিও একদিন পরই জামিন মেলে। তবে অপ্রত্যাশিত সে আচরণ ভুগিয়েছে অভিনেত্রিকে। হয়তো ্তিশার ঘটনায় সেটি মনে পড়ছে। সে কারণেই হয়তো সরব হয়েছেন সামাজিক মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..