1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

আবারও বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম।

তেলের দাম ব্যারেলপ্রতি বেড়েছে ১ ডলারের বেশি। সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে হামলা চালানোর পর ইরান জর্ডানে থাকা মার্কিন সেনাদের ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এর পরই তেলের বাজারে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

আরও পড়ুন: উগ্র হিন্দুত্ববাদী আরএসএস প্রধানের নিউইয়র্ক সফর ঘিরে বিক্ষোভ
সোমবার বাংলাদেশ সময় ভোরের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১.০৮ ডলার বা ১.২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.১৮ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১.১০ শতাংশ বেড়ে ৮৪.৩২ ডলারে পৌঁছায়।

বাজার বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আবারও উত্তেজনার নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, মনে হচ্ছে আমরা আবারও উত্তেজনা বাড়ার একটি পর্যায়ে ঢুকেছি। এটি কতদিন চলবে, তা বলা কঠিন—কয়েক দিনও হতে পারে, আবার কয়েক সপ্তাহও চলতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..