1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ঋণ পুনঃতফসিলে সময় বাড়ল কাঁচাপাট রফতানিকারকদের

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক :

কাঁচাপাট রফতানিকারকদের খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ নিতে আবেদন করার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে পুনঃতফসিল সুবিধা নিতে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে পারবেন কাঁচাপাট রফতানিকারকরা।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, কাঁচাপাট রফতানিকারকদের বিরাজমান সমস্যা সমাধানে দেওয়া সুবিধার আওতায় ঋণ বা বিনিয়োগ হিসাব পুনঃতফসিলের জন্য গ্রাহকের ৩১ ডিসেম্বর ২০২৫ ভিত্তিক শ্রেণিকৃত ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে আবেদন করার সময়সীমা আগে ৩০ জুন ২০২৬ পর্যন্ত নির্ধারিত ছিল।

তবে কাঁচাপাট রফতানিজনিত জটিলতার কারণে অনেক গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে ডাউন পেমেন্ট প্রদানসহ অন্যান্য শর্ত পূরণ করে পুনঃতফসিল সুবিধার জন্য আবেদন করতে পারেননি বলে বাংলাদেশ ব্যাংককে জানানো হয়।

আরও পড়ুন: ১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
এ অবস্থায় নতুন নির্দেশনায় কাঁচাপাট রফতানিকারকদের ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিরূপমানে শ্রেণিকৃত (এসএস, ডিএফ ও বিএল) ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট গ্রহণ করে পুনঃতফসিল সুবিধা নেওয়ার জন্য ব্যাংকে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সার্কুলারের আওতায় করা সব আবেদন প্রয়োজনীয় ডাউন পেমেন্ট গ্রহণের পর আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে নিষ্পত্তি করতে হবে।

তবে কাঁচাপাট রফতানিকারকদের জন্য আগের সার্কুলারে উল্লেখ করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা সার্কুলারটি অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..