1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

কালীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ভিক্ষুক পুনর্বাসনে দোকান, অটোরিক্সা বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত
মোঃ আবদুর রহমান
গাজীপুরের কালীগঞ্জে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান, মরিচ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষে মুদি দোকান, অটোরিক্সা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে বীজ ও সার এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় মুদি দোকান ও অটোরিক্সা বিতরণ করা হয়।
উপজেলার ১৮শ প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১০০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম করে গ্রীষ্মকালীন হাইব্রীড মরিচ বীজ, ৫ কেজি করে ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষে মূলগাও গ্রামের সিরাজউদ্দিনকে একটি মুদি দোকান, কাপাইস গ্রামের মোসাঃ কামরুন্নাহার, পুনসহি গ্রামের শামসুন নাহার ও চৌড়া গ্রামের মারজিয়া বেগমকে একটি করে অটোরিক্সা বিনামূল্যে প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আক্তারুজ্জামান ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..