মোঃ আব্দুর রহমান গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার মোক্তারপুর একুতা মোড় বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এদূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো উপজেলার উত্তর মোক্তারপুর এলাকার মোঃ আতাউর রহমান শেখের ছেলে লাবিবুল আল হাসান(১০), কাপাসিয়া থানার দড়ি নাসেরবাদ এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে রায়হান ইসলাম রাব্বি (১২)। রাব্বি তার নানা বাড়ি থেকে স্হানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতো।
স্হানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বন্ধুদের সাথে লাবিবুল ও রাব্বি দুজনে নদীতে গোসল করতে নামে। গোসলে নেমে রাব্বি প্রথমে পানিতে তলিয়ে যায়। রাব্বিকে উদ্ধার করতে গিয়ে লাবিবুলও পানিতে তলিয়ে যায়। তখন সাথে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্হানীয় লোকজন নদীতে নেমে লাবিবুলকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে রাব্বিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী নরসিংদী জেলার পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার এসআই মোঃ এমদাদুল হক বলেন, দূর্ঘটনার পর পরিবারের আবেদনের প্রেক্খিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ আছর নানাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।