1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

আরমান হোসেন নোয়াখালী প্রতিনিধি: চাটখিলে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরে লিখিত আবেদন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২১ বার পঠিত
২২

আরমান হোসেন নোয়াখালী প্রতিনিধি: চাটখিলে

অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরে লিখিত আবেদন

নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি পুকুর অবৈধভাবে ভরাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জমির মালিকরা পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চাটখিল থানাধীন ৬৯ নং প্রসাদপুর মৌজার সাবেক ৭৭৩, হাল ২৪৫৪ দাগভুক্ত একটি পুকুর দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন মালিকের দখলে রয়েছে। পুকুরটির অংশীদার হিসেবে প্রবেল চন্দ্র কুরী, রুবেল চন্দ্র কুরী ও দুলাল চন্দ্র কুরী নিজেদের বৈধ মালিকানা দাবি করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী, বৈধ দলিলের মাধ্যমে ক্রয় এবং নামজারি সম্পন্ন করে তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে পুকুরটি ভোগদখল করে আসছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি আনোয়ার হোসেন বাহার নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা অবৈধভাবে পুকুরটি ভরাটের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে পুকুরের স্বাভাবিক পরিবেশ, জলাধারের অস্তিত্ব ও জীববৈচিত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, পুকুরটির ওপর নির্ভরশীল শতাধিক পরিবার বর্তমানে চরম উদ্বেগের মধ্যে রয়েছে। বিশেষ করে ভুক্তভোগীরা হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘু পরিবারভুক্ত হওয়ায় তাদের জন্য এই পুকুরটি একমাত্র ব্যবহারযোগ্য জলাধার। পুকুরটি ভরাট হয়ে গেলে তাদের দৈনন্দিন জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হবে বলে তারা আশঙ্কা করছেন।

এছাড়াও পুকুরটি ভরাট হলে পার্শ্ববর্তী সোমপাড়া বাজারের অগ্নি নির্বাপণ কার্যক্রম ঝুঁকির মুখে পড়তে পারে, যা স্থানীয় শত শত ব্যবসায়ীর জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভুক্তভোগীরা আরও জানান, পুকুরটি ভরাট হলে আশপাশের বসতবাড়ি ও স্থাপনার নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। তারা অভিযোগ করেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রাকৃতিক জলাধার ভরাট করা দণ্ডনীয় অপরাধ হলেও সংশ্লিষ্টরা আইন অমান্য করে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক পুকুর ভরাট কার্যক্রম বন্ধ করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। পাশাপাশি পুকুরটি সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ার হোসেন বাহারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরে কথা বলবেন বলে বিষয়টি এড়িয়ে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..