1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

কুমিল্লার লালমাই উপজেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৭ জন শিক্ষার্থী ও ৪৩ জন শিক্ষক সংসদ সচিবালয়ের ভিজিট

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত
৩৬

নিজস্ব প্রতিবেদক:
প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এ সফর তাদের জন্য স্মরণীয়, অনুপ্রেরণাদায়ী ও স্বপ্নপূরণের অভিজ্ঞতায় পরিণত হয়।
জাতীয় সংসদে শিক্ষা সফর: প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
বৃহস্পতিবার (৯ জুলাই) সফরের অন্যতম আকর্ষণ ছিল সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার প্রতি সমান গুরুত্ব দেয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে এ স্মরণীয় মুহূর্ত ধারণ করতে পেরে শিক্ষক-শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রতিনিধিদল প্রথমে দক্ষিণ প্লাজা ও এলডি হল পরিদর্শন করেন। সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনে অংশগ্রহণ করেন।

এরপর বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবনের নান্দনিক স্থাপত্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। সংসদের উত্তর প্লাজা, ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন। তারা চলমান বাজেট অধিবেশন সরাসরি উপভোগ করেন।
সংসদ ভবনে আয়োজিত ব্রিফিং সেশনে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের ইতিহাস, স্থাপত্যশৈলী এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে গান পরিবেশন করা হয়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

শিক্ষার্থীরা জানান, ‘আজ আমরা বঙ্গভূমির হৃৎস্পন্দনকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। এই শিক্ষা সফর আমাদের মনে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও রাষ্ট্র চেতনার বীজ বুনে দিয়েছে। এটি শুধু একটি শিক্ষা সফর বা অভিজ্ঞতা নয়, বরং আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য এক অনুপ্রেরণা ও গর্বের স্মৃতি হয়ে থাকবে।’
একই সঙ্গে তারা উচ্ছ্বাসের সঙ্গে স্লোগান দেয়- ‘করবো পড়াশোনা, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ।’ সফরের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের এলডি হলে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

বিশেষ আকর্ষণ হিসেবে সফররত শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের এবং বিভিন্ন সংসদ সদস্যকে সরাসরি দেখার বিরল সুযোগ পান। পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..