1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত :

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

কু‌মিল্লা ব‌্যু‌রো ।

সারা দেশের ন্যায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা মহানগর এবং আদর্শ সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং- এস-১০২৮/৯৮) পরিচালিত বৃত্তি পরীক্ষা-২০২৬। কেজি শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
​শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমগ্র দেশব্যাপী একযোগে এই পরীক্ষা নেওয়া হয়। কুমিল্লায় নির্ধারিত ৬টি কেন্দ্রের অধীনে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার কোমলমতি শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
​যে ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করেছে সেগুলো হলো—
১. কুমিল্লা মডার্ণ হাই স্কুল
২. হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ
৩. মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়
৪. শিমপুর উচ্চ বিদ্যালয়
৫. আসলাম খান স্কুল এন্ড কলেজ
৬. কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজ
​পরীক্ষা চলাকালীন কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা ও পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল ওয়াইডাব্লিউসিএ (YWCA) গার্লস হাই স্কুলের গার্লস গাইডের ৩২ জন চৌকস গাইড সদস্য। এছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়াইডাব্লিউসিএ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক কলি চৌধুরী এবং আনন্দধারা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আফরোজা হাসনাত। তাদের সকলের তৎপরতা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পরীক্ষাটি অত্যন্ত সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।
​শিক্ষার্থীদের মেধা বিকাশের এই উদ্যোগ সম্পর্কে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক এস এ এম আল মামুন বলেন, “শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য এই পরীক্ষাটি অত্যন্ত প্রয়োজন। প্রতি বছরের ন্যায় এবারো অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে বৃত্তি পরীক্ষাটি আয়োজন করা হয়েছে।”
​এদিকে, পরীক্ষা সম্পূর্ণ সুষ্ঠু, সুন্দর ও নিরিবিলি পরিবেশে সফলভাবে সমাপ্ত হওয়ায় কুমিল্লা জেলা প্রশাসন, গার্লস গাইড সদস্যবৃন্দ এবং সম্মানিত অভিভাবকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসোসিয়েশনের কুমিল্লা জেলা সভাপতি আউয়াল খান ও সাধারণ সম্পাদক এম. টি. জামান নাঈম।
​আয়োজক কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে খাতা মূল্যায়ন শেষে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করা হবে এবং পরবর্তীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদ ও সম্মাননা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..