1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি ও মেধা বিকাশের লক্ষ্যে।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি ও মেধা বিকাশের লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পর্যায়ের ‘ওয়ার্ড মাস্টার’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ’ পীরগঞ্জ সিডিপির আয়োজনে ঠাকুরগাঁও সদর পৌর শহরের আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা পর্যায়ে এই ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সেখানে জেলার পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় বিজয়ী সেরা ১১টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..