1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৪ জনকেবিভিন্ন মেয়াদে সাজা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত
১৯

মোঃ আবুল হাসেম মিয়াজী

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৪ জনকেবিভিন্ন মেয়াদে সাজানিজস্ব প্রতিবেদক: কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ১৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সোমবার (২৪ আগস্ট) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী থানার ওসি তৌহিদুল আনোয়ার।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত কুমিল্লা কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার আদালতের কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক। দোষ স্বীকারের ভিত্তিতে আদালত ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।
আদালতের রায়ে একজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, ১১ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং দুজনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
পুলিশের দাবি, অপরাধের পর দ্রুত সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাজা হওয়ায় মাদকবিরোধী কার্যক্রমে এর ইতিবাচক প্রভাব পড়বে। এ ধরনের কার্যক্রমে নগরীতে মাদকের প্রকোপ নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে সচেতন মহল মনে করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..