1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

কুমিল্লা লালমাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পঠিত
৪৩

লালমাইপ্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), লালমাই, কুমিল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) মোঃ আবুল কালাম আজাদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এনামুল হক,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মোহাম্মদুল্লাহ,উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের অফিসার মোঃ ফয়জুল করিম তপদার।
উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন আয়শা আক্তার,
সুফলভোগী ইয়াসমিন আক্তার,রুহুল আমিন,নিপেন্দ্র‍ পাল প্রমুখ।
উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়,
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উন্নয়ন সহযোগী ব্যাংক এশিয়ার প্রতিনিধি মোঃ মনির হোসেন, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আজহারুল ইসলাম আজহার, ক্র‍ীড়া সম্পাদক মোঃ আহসান উল্লাহ রাজু, নির্বাহী সদস্য মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।
দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় উন্নয়নকর্মী এবং উপকার ভোগী মানুষের অংশগ্রহণের মাধ্যমে পল্লী উন্নয়ন, টেকসই গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামকে আধুনিক ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হবে।
অনুষ্ঠানে হাঁস ও মুরগী পালনের উপর তিনদিনের প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। ৪০ জন সুবিধা ভোগীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, জাতীয় পল্লী উন্নয়ন দিবসের মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা এবং সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এ লক্ষ্যে দিবসটির প্রতিপাদ্য—”উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ”—বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..