1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

গাজীপুরে কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত
৩৫

গাজীপুর জেলা প্রতিনিধি,

গাজীপুরে কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের বোর্ডবাজারে একটি ভবনের তৃতীয় তলার কারখানার গুদামে লাগা আগুন‌ নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট সোয়া দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার গুদামে রাখা মালামাল পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, ভোর সাড়ে ৫টার দিকে বোর্ড বাজারে মুনসুর প্লাজায় ষষ্ঠ তলা ভবনের তৃতীয় তলায় গ্লোব সেফটি কারখানার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া বাইপাস মডার্ন ফায়ার সার্ভিস, গাজীপুর, টঙ্গীসহ আশেপাশের ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে তাদের প্রচেষ্টায় সোয়া দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..